অটো-ভটভটির সংঘর্ষে প্রাণ গেল দুই বোনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৭ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে ২ বোন সহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বোনের বাবা ও মা।
মঙ্গলবার (২৭ জুন) বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল পৌনে ৭টায় বগুড়া সদর উপজেলার ওই মহাসড়কের এরুলিয়া মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আশা মনি (৭) ও তার ছোট বোন খাদিজা (২) বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। আহতরা হলেন, নিহতের বাবা রাশেদ শেখ (২৭) ও মা জোৎস্না বেগম (২৫)। এ ছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুর ইসলাম তোতাও (৫৪) নিহত হয়েছেন। তিনি কাহালুর নারহট্ট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চার সদস্যকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ছাড়া অটোচালকের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ জানান, ‘মঙ্গলবার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







